চূড়ান্ত পর্বে টাঙ্গাইল, রংপুর ও বিজেএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে টাঙ্গাইল, রংপুর ও বিজেএমসি। কাল সাবিনার ৯ গোলের সৌজন্যে মেহেরপুরে বিজেএমসি ১৫-০ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। রাজশাহীতে টাঙ্গাইল ৮-০ গোলে হারিয়েছে জামালপুরকে। কৃষ্ণা করেছেন ৬ গোল। আঞ্চলিক ফাইনালে উঠেছে রাজবাড়ী ও খাগড়াছড়ি। ফরিদপুরে ফরিদপুরকে ৬-০ গোল হারিয়েছে রাজবাড়ী। লক্ষ্মীপুরে খাগড়াছড়ি টাইব্রেকারে ৪-২ গোল হারিয়েছে লক্ষ্মীপুরকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল গোলশূন্য।