প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগেই ছিল রজারিও চেনির। পরশু সাও পাওলো গোলরক্ষক পেরিয়ে গেলেন আরেকটা দুর্দান্ত মাইলফলক। একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার কৃতিত্ব এখন ব্রাজিলের ৪১ বছর বয়সী গোলরক্ষকের। গইয়াসের সঙ্গে সাও পাওলোর ৩-০ গোলের জয়টা ছিল চেনির ক্যারিয়ারের ৫৯০তম। ৫৮৯ ম্যাচের আগের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের। গিনেস রেকর্ড থেকে এবার গিগসের নামটা মুছে চেনির নামটা লিখতে হবে, ইউনাইটেড উইঙ্গার যে গত মৌসুমেই অবসর নিয়ে নিয়েছেন! চেনির আরেকটা অবিশ্বাস্য রেকর্ডও আছে, ক্লাব ফুটবলে গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি গোলের। সেটা কত জানেন? ১২৩!