চূড়ায় শোয়েনস্টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এটি তাদের রেকর্ড ২৫তম শিরোপা। ক্লাবের এই সাফল্যে ব্যক্তিগত এক অর্জনের চূড়ায়ও উঠে গেছেন বায়ার্ন মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। সর্বোচ্চ ৮ বার বুন্দেসলিগা জয়ের যৌথ রেকর্ডের মালিক তিনি। ২০০২-০৩ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত শোয়েনস্টাইগারের ৮টি লিগ জয়ের আগে ৮ বার করে বুন্দেসলিগা জিতেছেন আরও দুজন—মেহমেত শোল ও অলিভার কান। ১৯৯৩-৯৪ থেকে ২০০৫-০৬ মৌসুমে ৮টি লিগজয়ী বায়ার্ন দলের সদস্য ছিলেন মিডফিল্ডার শোল। আর বায়ার্নের হয়ে গোলরক্ষক কানের প্রথম লিগ জয় ১৯৯৬-৯৭ মৌসুমে। নিজের অষ্টম লিগ শিরোপা জেতেন ২০০৭-০৮ মৌসুমে।