প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের বড় দলগুলো এখন আর সমর্থকদের অপেক্ষায় রাখে না। ম্যাচের এক ঘণ্টা আগেই টুইটারে একাদশ জানিয়ে দেয় সবাই। কাল এভারটন ম্যাচের আগে এই কাজটা করতে গিয়ে ঝামেলা বাধিয়ে দিল চেলসি। টুইটে সবার আগে লেখা নামটি পিওতর চেকের! চেলসিতে বর্ণাঢ্য সময় পার করা এই গোলরক্ষক এখন খেলেন আর্সেনালে। একজন সমর্থক মজা করে যুক্তি দেখিয়েছেন, থিবো কোর্তোয়া প্রায় প্রতিদিন গোল খাচ্ছেন, এ কারণেই চেকের নাম নেওয়া! চেলসি সঙ্গে সঙ্গে ভুলটা ঠিকও করে পার পায়নি। তখন আবার ব্যঙ্গ করে জিজ্ঞাসা সবার, আরে চেক গেল কোথায়? চেককে কি আবার বেঞ্চে পাঠিয়ে দিলেন কোচ? পিওতরকে নিয়েই তো দলটা ভালো ছিল! টুইটার।