চেনি এখন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজারিও চেনিকে মনে আছে? গোল করার জন্য বিখ্যাত গোলকিপার! ব্রাজিলের সাবেক এই গোলকিপারকেই কোচ নিয়োগ করেছে সাও পাওলো। ব্রাজিলের শীর্ষ লিগের তলানিতে থাকায় গত বুধবার বরখাস্ত করা হয় কোচ রিকার্ডো গোমেজকে। তাঁরই উত্তরসূরি হবেন সাও পাওলোর হয়ে রেকর্ড ১২ শর বেশি ম্যাচ খেলা চেনি। এএফপি।