চেলসি-টটেনহামের জরিমানা
২ মে ‘লন্ডন ডার্বি’তে টটেনহাম-চেলসি মাঠে নেমেছিল যুদ্ধংদেহী মনোভাব নিয়ে। দুই পক্ষের খেলোয়াড়দের বিবাদ থামাতে দুবার খেলা থামাতে হয়েছিল রেফারিকে। টটেনহামের ড্যানি রোজ ও চেলসির উইলিয়ানের মধ্যে ঝগড়া থামাতে টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো পর্যন্ত মাঠে নেমে গিয়েছিলেন। রেফারিকে দেখাতে হয়েছে ১২টি হলুদ কার্ড। ম্যাচের শেষেও রোজকে নিয়ে নতুন করে বিবাদে জড়ান দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় চেলসির কোচ গাস হিডিঙ্ককে। ওই ঘটনায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন দুই দল চেলসি ও টটেনহামকে যথাক্রমে ৪ লাখ ৭৬ হাজার ও ২ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করেছে। ডিয়েগো কস্তার চোখে খোঁচা দেওয়ায় টটেনহামের মুসা ডেমবেল নিষিদ্ধ হয়েছেন ছয় ম্যাচ। এএফপি।
চেলসি-টটেনহামেরজরিমানা
২ মে ‘লন্ডন ডার্বি’তে টটেনহাম-চেলসি মাঠে নেমেছিল যুদ্ধংদেহী মনোভাব নিয়ে।দুই পক্ষের খেলোয়াড়দের বিবাদ থামাতে দুবার খেলা থামাতে হয়েছিল রেফারিকে।টটেনহামের ড্যানি রোজ ও চেলসির উইলিয়ানের মধ্যে ঝগড়া থামাতে টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো পর্যন্ত মাঠে নেমে গিয়েছিলেন।রেফারিকে দেখাতে হয়েছে ১২টি হলুদ কার্ড।ম্যাচের শেষেও রোজকে নিয়ে নতুন করে বিবাদে জড়ান দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় চেলসির কোচ গাস হিডিঙ্ককে।ওই ঘটনায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন দুই দল চেলসি ও টটেনহামকে যথাক্রমে ৪ লাখ ৭৬ হাজার ও ২ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করেছে।ডিয়েগো কস্তার চোখে খোঁচা দেওয়ায় টটেনহামের মুসা ডেমবেল নিষিদ্ধ হয়েছেন ছয় ম্যাচ।এএফপি।