প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ ম্যাচ শেষে মাঠে দৃষ্টিকটুভাবে হাতাহাতি করেছিলেন চেলসি ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়েরা। ৩ ডিসেম্বরের এ ঘটনার জন্য চেলসিকে ১ লাখ এবং ম্যানচেস্টার সিটিকে ৩৫ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে। নিরপেক্ষ ‘রেগুলেটরি কমিশনের’ শুনানির পরই দুই দলের জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এই দণ্ডাদেশ। ম্যাচের দিন ঘটনার জন্য লাল কার্ড দেখেন সিটির সার্জিও আগুয়েরো ও ফার্নান্দিনহো। চার ও তিন ম্যাচ করে নিষিদ্ধও হয়েছেন দুজন। এএফপি।