চেলসিতে থিতু হবেন না হিডিঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর বিদায়ের পর দায়িত্ব নিয়েছিলেন চেলসির। এখন পর্যন্ত চার ম্যাচে দুই জয় আর দুই ড্র—গাস হিডিঙ্কের রেকর্ড খুব খারাপ বলা যাবে না। চেলসিও পয়েন্ট তালিকার ১৬ থেকে উঠে এসেছে ১৪ নম্বরে। কিন্তু হিডিঙ্ক জানিয়ে দিয়েছেন, দল যেমনই করুক, এই মৌসুম শেষেই বিদায় নেবেন, ‘আমার প্রথম লক্ষ্য এফএ কাপ ফাইনাল আর দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ। এরপর আমি আর থাকছি না।’ এএফপি।