চেলসির কোচ কন্তে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিতে হোসে মরিনহোর উত্তরসূরি কে? আপত্কালীন কোচ হিসেবে গাস হিডিঙ্ককে দায়িত্ব দেওয়া হলেও লম্বা সময়ের জন্য নতুন কাউকে খুঁজছে চেলসি। ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো বলছেন, আন্তোনিও কন্তেই হতে যাচ্ছেন চেলসির পরের কোচ। এ বছর ইউরো চ্যাম্পিয়নশিপ শেষেই ইতালির জাতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কন্তের। এর পরই তিনি দায়িত্ব নেবেন স্টামফোর্ড ব্রিজের। তিন বছরের চুক্তি নিয়ে নাকি দুই পক্ষের কথাবার্তাও এগিয়েছে অনেকটা! গোলডটকম।