চেলসির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমার্ধেই অস্কার আর ডিয়েগো কস্তার দুটি করে গোল। সোয়ানসি সিটির জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল তখনই। তবে বিরতির পর ব্যবধানটা আরও বাড়িয়েছে চেলসি। আন্দ্রে শুরলের আরও এক গোলে লিবার্টি স্টেডিয়ামে শেষ পর্যন্ত হোসে মরিনহোর দল ম্যাচটা জিতেছে ৫-০ ব্যবধানে। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ধরে রেখেছে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটাও।
জিতেছে দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও। মারুয়ানে ফেলাইনি আর জেমস উইলসনের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুলের জয়টাও ২-০ গোলে। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে লুই ফন গালের দল। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৫। ইএসপিএন।