চোখ এশিয়ান কাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আগেও বিশ্বকাপ বাছাই খেলেছে বাংলাদেশ। এবার নতুন ফরম্যাটে ৮ গ্রুপে ভাগ হয়ে খেলছে এশিয়ার ৪০টি দেশ।
৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ উঠবে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় পর্বে। এই ১২ দলই খেলবে ২০১৯ সরাসরি এশিয়ান কাপে।
বাকি ৪ রানার্সআপ, ৮টি তৃতীয় দল এবং সেরা চার চতুর্থ মিলিয়ে ১৬ দল এশিয়ান কাপের দ্বিতীয় পর্বের বাছাইয়ে সুযোগ পাবে। চতুর্থ হওয়া শেষ চার এবং পঞ্চম হওয়া আট দলের মধ্য প্লে-অফে আসবে আরও আট দল। ২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়ন, রানার্সআপ যাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। বাংলাদেশের সামনে এশিয়ান কাপে খেলার সুযোগটা এবার তাই অনেক বিস্তৃত। গ্রুপে তৃতীয় অথবা সেরা চার দলের একটি হওয়া গেলে এশিয়ান কাপের দ্বিতীয় বাছাইপর্বে সুযোগ মিলবে। নইলে প্লে-অফ।