চোট না থাকলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটটাই যত ঝামেলার কারণ। না হলে কে জানে, এই মৌসুমে হয়তো ব্যালন ডি’অরের দৌড়ে মেসি-রোনালদোর প্রতিপক্ষ হতেন মারিও বালোতেল্লিও। এমনকি হারিয়েও দিতে পারতেন! দাবিটা করেছেন খোদ ইতালিয়ান স্ট্রাইকার। ব্যালন ডি’অরের সেরা তিনে এবার লড়ছেন মেসি, রোনালদো ও গ্রিজমান। তবে বালোতেল্লির দাবি, এখানে তিনিও থাকতে পারতেন। মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে অবশ্য প্রশ্ন নেই নিস স্ট্রাইকারের, ‘রোনালদো ও মেসি এ মুহূর্তে সেরা, ওদের মতো কেউ নয়। অসম্ভব!’ কিন্তু এরপরই একটা ‘তবে’ রেখে দিয়েছেন, ‘যদি আমি ভালো একটা বছর কাটাই, চোটহীন, তাহলে ব্যালন ডি’অর জেতা অসম্ভব নয়।’ এবার নিসে গিয়ে অবশ্য লিগে ছয় ম্যাচে ৬ গোল করেছেন ‘বালো’। যদিও এর পর থেকে আছেন মাঠের বাইরে। কেন? ওই যে, চোট! গোলডটকম।