প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে দেখতে পান না তাঁরা। তবে ফুটবলের প্রতি তাঁদের ভালোবাসাটা মেসি-রাকিটিচদের চেয়ে কোনো অংশেই কম নয়। অন্ধ হয়েও তাই খেলছেন ফুটবল, অংশ নিচ্ছেন এবারের রিও প্যারালিম্পিকেও। তার আগে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছেন স্পেনের অন্ধদের জাতীয় ফুটবল দলের সদস্যরা। রিওর উদ্দেশে রওনা দেওয়ার আগে একটা অনুশীলন সেশন করেছেন বার্সেলোনায়, মেসিদের সঙ্গে। অবশ্য এ জন্য মেসি-রাকিটিচদেরও কিছুক্ষণ ‘অন্ধ’ হতে হয়েছিল। বার্সেলোনার তারকারা ফুটবল খেলেছেন চোখ বেঁধে। ম্যাচ শুরু হওয়ার আগে অন্ধদের ফুটবলের নিয়ম জেনে নিয়েছেন মেসিরা। এরপর কিছুক্ষণ নিজেদের মধ্যে অনুশীলনের পর শুরু হলো ম্যাচ। ম্যাচ বলতে অবশ্য শুধু টাইব্রেকার। তাতে জয়-পরাজয়ের হিসাব আর রাখা যায়নি। অবশ্য তা নিয়ে মাথা ঘামায়ই-বা কে? গোলডটকম।