চোর পাকড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের পেশাদার রাগবি দল এডিনবার্গ একাডেমিক্যালসের খেলোয়াড়েরা চাইলে পুলিশে চাকরি নিতে পারেন! পুরো একটা চোরের দলকে যে তাঁরা ধরে ফেলেছেন! ঘটনাটা দুদিন আগের। অনুশীলন সেরে নিজেদের ক্যাম্পে ফিরছিলেন একাডেমিক্যালসের খেলোয়াড়েরা। এমন সময় কয়েকজনকে তড়িঘড়ি করে বের হয়ে যেতে দেখেন ক্লাবঘর থেকে। স্বাভাবিকভাবেই সন্দেহ হলো এক খেলোয়াড়ের। জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বলতে থাকেন ওই আগন্তুক। বাকিরা ভোঁ-দৌড়! কিন্তু রাগবি খেলোয়াড়দের সঙ্গে দৌড়ে চোরেরা পারবে কেন! গাড়িতে ওঠার আগেই চোরদের পাকড়ে ফেলেন খেলোয়াড়েরা। পরে দেখা গেল, এই খেলোয়াড়দের নগদ টাকা, ইলেকট্রনিক জিনিসপত্রসহ মূল্যবান অনেক কিছুই নিয়ে পালাচ্ছিল চোরের দল! গার্ডিয়ান।