চ্যাম্পিয়নদের হারিয়েই ফাইনালে শেখ জামাল

ভুটানের কিংস কাপের ফাইনালে ওঠার ব্যাপারে শেখ জামাল কোচ মারুফুল হকের আত্মবিশ্বাস ছিল টগবগে । প্রথম সেমিফাইনালে সে আত্মবিশ্বাসেরই প্রতিফলন দেখা গেল। চাংলিমিঠাং স্টেডিয়ামে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও নেপালের মানাং মার্সিয়াংদিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে সেডরিচের গোলে এগিয়ে যায় মানাং। ৮৪ মিনিট পর্যন্ত এ অগ্রগামিতা ধরে রাখে গতবারের কিংস কাপ চ্যাম্পিয়নরা। ৮৫ মিনিটে প্রতি–আক্রমণে শাখওয়াত রনির গোলে ম্যাচে ফেরে শেখ জামাল। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯১ মিনিটেই ল্যান্ডিংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় মারুফুল হকের দল।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছিল শেখ জামাল। সেমিফাইনালেও থাকল অপ্রতিরোধ্য। এ মারুফুল হকের দলের এ ধার ফাইনালে অটুট থাকলেই হয়।