চ্যাম্পিয়নশিপ লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল চ্যাম্পিয়নশিপ লিগের ‘বড় ম্যাচে’ ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ইয়ংমেন্স ফকিরেরপুল ও সাইফ স্পোর্টিং। জাহিদুলের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল, ওই গোল শোধ করেন সাইফের মতিন। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফকিরেরপুল, দ্বিতীয় স্থানে থাকা সাইফের পয়েন্ট ৯।