চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে বাফুফে সিলেট একাডেমি। নতুন করে খেলার সুযোগ পেয়েছে আরও চার দল—ইয়াংমেন্স ফকিরেরপুল, বাসাবো তরুণ সংঘ, পুলিশ অ্যাথলেটিকস ক্লাব, টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিল। থাকছে পুরোনো পাঁচটি ক্লাবও—উত্তর বারিধারা, অগ্রণী ব্যাংক, আরামবাগ, ওয়ারী ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং। কাল বাফুফের লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল ও লিগ শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু ২০ জুন। দ্বিতীয় পর্বের জন্য খেলোয়াড়দের নিবন্ধন ৩০ মে থেকে ১৯ জুন।