চ্যাম্পিয়নশিপ লিগে মতিঝিল টিঅ্যান্ডটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নশিপ লিগের টিকিট পেয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। কাল তাদের সঙ্গী হয়েছে মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ৫-১ গোলে হারিয়েছে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারকে। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে টিঅ্যান্ডটি ক্লাব। অন্যান্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ১-০ গোলে স্বাধীনতা ক্রীড়াচক্রকে, বাসাবো তরুণ সংঘও একই ব্যবধানে মহাখালী একাদশকে হারিয়েছে।