চ্যাম্পিয়ন আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শিরোপার জন্য নয় বছর অপেক্ষা করেছিল আর্সেনাল। গত মে মাসে এফএ কাপ জিতে শিরোপা-খরা কাটানো গানাররা মাস তিনেকের মধ্যেই জিতে গেল আরেকটি ট্রফি। কাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মৌসুমের সূচনা টুর্নামেন্ট কমিউনিটি শিল্ডে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। ২১ মিনিটে সান্তি কাজোরলা, ৪২ মিনিটে অ্যারন রামসে ও ৬০ মিনিটে অলিভিয়ের জিরু গোল তিনটি করেছেন। ম্যাচটা বিশ্বকাপ খেলা সাত খেলোয়াড়কে ছাড়াই খেলেছে সিটি। আর্সেনাল পায়নি তিন জার্মানকে। রয়টার্স।