প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্বাগতিক নেপাল। কাঠমান্ডুর আনফা মাঠে কাল নেপাল টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ভারতকে। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ গোলে সমতা। ম্যাচের ৩১ মিনিটে তেজ তামাংয়ের গোলে এগিয়ে গিয়েছিল নেপাল। কিন্তু ৮৮ মিনিটে শাহবাজের গোলে সমতায় ফেরে ভারত। টুর্নামেন্টের বাইলজে অতিরিক্ত সময় না থাকায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়।