চ্যাম্পিয়ন নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে তারা ৩-২ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে সমতা।
৫৭ মিনিটে সেনাবাহিনীর খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু বেশিক্ষণ তারা সেই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি। ৬৫ মিনিটে নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর টাইব্রেকারে নৌবাহিনী ৩-২ গোলে হারায় সেনাবাহিনীকে।
চ্যাম্পিয়ন দল নৌবাহিনী ট্রফির পাশাপাশি পেয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সেনাবাহিনীর পুষ্কর খিসা মিমো।
জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।