চ্যাম্পিয়নস লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেবারেই চাপহীন, নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু লুদোগোরেৎসের সঙ্গে আজ জিতলেই টানা ১৯ ম্যাচ জয়ের নতুন রেকর্ড।  রোনালদো-বেলরাও অনুশীলনে কোনো ঘাটতি রাখলেন না l এএফপি
একেবারেই চাপহীন, নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু লুদোগোরেৎসের সঙ্গে আজ জিতলেই টানা ১৯ ম্যাচ জয়ের নতুন রেকর্ড। রোনালদো-বেলরাও অনুশীলনে কোনো ঘাটতি রাখলেন না l এএফপি

১১টি দলের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। তার মানে হিসাবটা খুব সোজা এখন। নকআউট পর্বে বাকি আছে ৫টি দলের জায়গা। যে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে ১১টি দলের। এমন হিসাব-নিকাশ সামনে রেখেই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ রাউন্ডের ম্যাচ। যে ম্যাচগুলো হবে আজ ও আগামীকাল। গ্রুপপর্বে অংশ নেওয়া ৩২টি দলের মধ্যে বাকি ১০টি দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে এরই
মধ্যে। আজ যে দলগুলো গ্রুপের শেষ ম্যাচ খেলবে তাদের হিসাব-নিকাশ
নকআউট পর্ব নিশ্চিত
অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, পিএসজি, বার্সেলোনা, চেলসি, পোর্তো, শাখতার দোনেৎস্ক
সম্ভাবনা আছে
অলিম্পিয়াকোস, জুভেন্টাস, বাসেল, লিভারপুল, মোনাকো, জেনিত, রোমা, ম্যানচেস্টার সিটি, সিএসকেএ মস্কো, শালকে, স্পোর্টিং লিসবন
গ্রুপ থেকেই বিদায়
আন্ডারলেখট, মালমো, লুদোগোরেৎস, আয়াক্স, অ্যাপোয়েল নিকোশিয়া, মারিবর, অ্যাথলেটিক বিলবাও, বাতে বরিসভ, বেনফিকা, গ্যালাতাসারাই
গ্রুপ ‘এ’
অলিম্পিয়াকোস-মালমো
জুভেন্টাস-অ্যাটলেটিকো
অ্যাটলেটিকোর শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে, তবে গতবারের রানার্সআপদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে যদি তারা আজ জুভেন্টাসের কাছে ২ বা এর বেশি গোলের ব্যবধানে না হারে।
ড্র করলেই নকআউট পর্বের টিকিট পেয়ে যাবে জুভেন্টাস, যদি অন্য ম্যাচে অলিম্পিয়াকোস না জেতে। আবার অ্যাটলেটিকোকে ২ বা এর বেশি গোলে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠে যাবে জুভেন্টাস। যদি জুভেন্টাস হারে এবং অলিম্পিয়াকোস নিজেদের ম্যাচটায় জেতে, তাহলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার কারণে শেষ ষোলোতে খেলবে অলিম্পিয়াকোস।
গ্রুপ ‘বি’
লিভারপুল-বাসেল
রিয়াল মাদ্রিদ-লুদোগোরেৎস
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা একমাত্র দলও তারাই।
বাসেলকে হারালেই পরের রাউন্ডে খেলবে লিভারপুল। আবার ড্র করলেই নকআউট পর্বে উঠে যাবে বাসেল। তখন অন্য ম্যাচে জিতেও লাভ হবে না লুদোগোরেৎসের, কারণ বাসেলের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তারা পিছিয়ে।
গ্রুপ ‘সি’
মোনাকো-জেনিত
বেনফিকা-লেভারকুসেন
লেভারকুসেনের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে আগেই। গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত হবে যদি আজ তারা বেনফিকার সঙ্গে জেতে বা ড্র করে এবং অন্য ম্যাচে মোনাকো না জেতে।
ড্র করলেই শেষ ষোলোতে খেলবে মোনাকো। ফরাসি লিগের দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে যদি জেনিতকে হারাতে পারে এবং অন্য ম্যাচে লেভারকুসেন না জেতে। আবার মোনাকোকে হারাতে পারলে শেষ ষোলোতে খেলবে জেনিত। ফল যা-ই হোক, এই গ্রুপে চতুর্থ হচ্ছে বেনফিকা, এটা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।
গ্রুপ ‘ডি’
গ্যালাতাসারাই-আর্সেনাল
ডর্টমুন্ড-আন্ডারলেখট
এ গ্রুপের গ্রুপ হিসাবই সম্ভবত সবচেয়ে সোজা। ডর্টমুন্ড ও আর্সেনালের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে গেছে, নিশ্চিত হয়ে আছে আন্ডারলেখটের তৃতীয় ও গ্যালাতাসারাইয়ের চতুর্থ হওয়াও। আন্ডারলেখটের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ডর্টমুন্ড, যদি অন্য ম্যাচে আর্সেনাল বিশাল ব্যবধানে গ্যালাতাসারাইকে না হারায়। এ মুহূর্তে ডর্টমুন্ড আর্সেনালের চেয়ে ৬ গোলের ব্যবধানে এগিয়ে আছে।