চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: যা জানা প্রয়োজন

আজ জিতবে কোন ত্রয়ী?ফাইল ছবি এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরে এমন রাত একবারই আসে। ফুটবলারদের স্বপ্নপূরণের রাত। যে স্বপ্নটা রোনালদো-মেসি কিংবা মালদিনি, রামোসরা পূরণ করেছেন একাধিকবার। ওদিকে রোনালদো নাজারিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা না ফ্রান্সেককো টট্টিদের হতাশ হয়ে ফিরতে হয়েছে বারবার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। নেইমার-এমবাপ্পে না লেফানডফস্কি-গেন্যাব্রি ; কাদের স্বপ্ন পূরণ হবে? উত্তর জানা যাবে কয়েক ঘণ্টা পরে।
ম্যাচ দেখতে বসার আগে সাধারণ কিছু প্রশ্ন মনে উঁকি দেওয়া স্বাভাবিক। উত্তরগুলো দেখে নিন এক নজরে!

- কোন ম্যাচ?

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি

- কখন শুরু হবে?

বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটা শুরু হবে। তার এক ঘণ্টা আগে মূল একাদশ ঘোষণা করে দেবে দল দুটি, অর্থাৎ রাত বারোটায়

- ম্যাচটা কোথায় হবে?

করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের সব ম্যাচ পর্তুগালের লিসবনে আয়োজিত হচ্ছে। আজকের ফাইনালেও তার ব্যতিক্রম হবে না। ম্যাচটি আয়োজিত হবে এস্তাদিও দা লুজে, যা পর্তুগিজ ক্লাব বেনফিকার ঘরের মাঠ

- কোন চ্যানেলে দেখবেন?

সনি টেন ২

- এর আগে দুই দলের মোকাবিলায় কে জিতেছিল?

এর আগে পিএসজি ও বায়ার্ন মুখোমুখি হয়েছে মোট নয় বার। এর মধ্যে আটবার প্রতিযোগিতামূলক ম্যাচে, আর বাকি এক ম্যাচ ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে পিএসজি জিতেছে পাঁচ বার, বায়ার্ন চার বার। ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে সর্বপ্রথম মোকাবিলা করেছিল এই দুই দল। গ্রুপপর্বের দুই ম্যাচেই জিতেছিল পিএসজি। নিজেদের মাঠে জর্জ উইয়াহ আর ড্যানিয়েল ব্রাভোর গোলে বায়ার্নকে হারিয়েছিল ২-০ গোলে, বায়ার্নের মাঠে গিয়েও বায়ার্ন-হন্তারকে পরিণত হয়েছিলেন উইয়াহ। তাঁর গোলেই পিএসজি জিতেছিল ১-০ গোলে।

এরপর ১৯৯৭-৯৮ চ্যাম্পিয়নস লিগে আবারও দেখা হয় দুই দলের। প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন । জোড়া গোল করেছিলেন দুজন, ব্রাজিল তারকা জিওভানে এলবার ও জার্মান স্ট্রাইকার কারস্টেন জাঙ্কার। একটি গোল ছিল জার্মান সেন্টারব্যাক টমাস হেলমারের। পিএসজির হয়ে সান্ত্বনাসূচক গোল করেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার মার্কো সিমোনে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আবার বায়ার্নকে হারায় পিএসজি, ৩-১ গোলে। ফ্রাঙ্ক গাভার গোলে এগিয়ে যায় পিএসজি, বায়ার্ন সমতায় ফেরে ডিফেন্ডার মার্কাস বাবেলের গোলে। পরে মাইকেল তারনাতের আত্মঘাতী গোল ও জেরোম লেরয়ের গোল মিলিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

২০০০-০১ মৌসুমে আবারও মুখোমুখি হয়ে দুই দল। লরাঁ লেরয়ের গোলে প্রথম লেগে জয় পায় পিএসজি। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আবার হাসান সালিহামিদজিচ আর পলো সার্জিওর গোলে জিতে যায় বায়ার্ন।

সাম্প্রতিকতম ম্যাচগুলোর মধ্যে দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৭-১৮ চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে। প্রথম লেগে নিজেদের মাঠে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি, ব্রাজিলের রাইটব্যাক দানি আলভেস ও উইঙ্গার নেইমারের গোলে জিতে যায় পিএসজি। দ্বিতীয় লেগে জয় যায় বায়ার্নের ঘরে। জোড়া গোল করেন ফরাসি মিডফিল্ডার কোরেন্তিন তোলিসো, এক গোল করেন স্ট্রাইকার রবার্ট লেফানডফস্কি। পিএসজির হয়ে সান্ত্বনার গোলটা ছিল কিলিয়ান এমবাপ্পের।

- এর আগে এই প্রতিযোগিতায় পিএসজির সর্বোচ্চ সাফল্য কী ছিল?

পিএসজি এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। এর আগের সর্বোচ্চ সাফল্য ছিল ১৯৯৪-৯৫ মৌসুমে, সেবার সেমিফাইনালে উঠেছিল দলটা। দুই লেগ মিলিয়ে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা

- এর আগে বায়ার্নের সাফল্য?

এর আগে পাঁচবার ইউরোপসেরা হয়েছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগ/ইউরোপিয়ান কাপের ফাইনালে আগের পাঁচবার যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিডস ইউনাইটেড, সেঁত এতিয়েঁ, ভ্যালেন্সিয়া বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে তারা। রিয়াল মাদ্রিদের পরে সবচেয়ে বেশি ফাইনালে উঠেছেও তারা, ১১ বার

নেইমার–এমবাপ্পে–ডি মারিয়ারা জ্বলে উঠবেন আজ?
ছবি: এএফপি

- বায়ার্নের ফাইনালের ওঠার পথটা কেমন ছিল?

গ্রুপপর্ব :

বায়ার্ন মিউনিখ ৩-০ রেড স্টার বেলগ্রেড

(কিংসলে কোমান, রবার্ট লেফানডফস্কি, টমাস মুলার)

টটেনহাম হটস্পার ২-৭ বায়ার্ন মিউনিখ

(সন হিউং মিন, হ্যারি কেইন) (জোশুয়া কিমিখ, রবার্ট লেফানডফস্কি-২, সার্জ গেন্যাব্রি-৪)

অলিম্পিয়াকোস ২-৩ বায়ার্ন মিউনিখ

(ইউসেফ আল আরাবি, গিলের্মে) (লেফানডফস্কি-২, তোলিসো)

বায়ার্ন মিউনিখ ২-০ অলিম্পিয়াকোস

(লেফানডফস্কি, পেরিসিচ)

রেড স্টার বেলগ্রেড ০-৬ বায়ার্ন মিউনিখ

(লেফানডফস্কি-৪, লিওন গোরেৎস্কা, তোলিসো)

বায়ার্ন মিউনিখ ৩-১ টটেনহাম হটস্পার

(কোমান, মুলার, ফিলিপ কুতিনহো) (রায়ান সেসেনিওন)

রাউন্ড অফ ১৬ :

চেলসি ০-৩ বায়ার্ন মিউনিখ

(গেন্যাব্রি-২, লেফানডফস্কি)

বায়ার্ন মিউনিখ ৪-১ চেলসি

(লেফানডফস্কি-২, পেরিসিচ, তোলিসো) (ট্যামি আব্রাহাম)

কোয়ার্টার ফাইনাল :

বার্সেলোনা ২-৮ বায়ার্ন মিউনিখ

(ডেভিড আলাবা আত্মঘাতী, লুইস সুয়ারেজ) (মুলার-২, পেরিসিচ, গেন্যাব্রি, লেফানডফস্কি, কিমিখ, কুতিনহো-২)

সেমিফাইনাল :

অলিম্পিক লিওঁ ০-৩ বায়ার্ন মিউনিখ

(গেন্যাব্রি-২, লেফানডফস্কি)

বায়ার্নের বড় ভরসা লেভানডফস্কি।
ছবি: এএফপি

- পিএসজি কীভাবে ফাইনালে উঠেছে?

গ্রুপপর্ব :

পিএসজি ৩-০ রিয়াল মাদ্রিদ

(অ্যানহেল ডি মারিয়া-২, টমাস মুনিয়ের)

গ্যালাতাসারাই ০-১ পিএসজি

(মাউরো ইকার্দি)

ক্লাব ব্রুজে ০-৫ পিএসজি

(ইকার্দি-২, কিলিয়ান এমবাপ্পে-৩)

পিএসজি ১-০ ক্লাব ব্রুজে

(ইকার্দি)

রিয়াল মাদ্রিদ ২-২ পিএসজি

(করিম বেনজেমা-২) (এমবাপ্পে, পাবলো সারাবিয়া)

পিএসজি ৫-০ গ্যালাতাসারাই

(ইকার্দি, সারাবিয়া, নেইমার, এমবাপ্পে, এডিনসন কাভানি)

রাউন্ড অফ ১৬ :

বরুসিয়া ডর্টমুন্ড ২-১ পিএসজি

(আর্লিং হরলান্ড-২) (নেইমার)

পিএসজি ২-০ বরুসিয়া ডর্টমুন্ড

(নেইমার, হুয়ান বের্নাত)

কোয়ার্টার ফাইনাল :

আতালান্তা ১-২ পিএসজি

(মারিও পাসালিচ) (মার্কিনহোস, চুপো-মোতিং)

সেমিফাইনাল :

পিএসজি ৩-০ আরবি লাইপজিগ

(মার্কিনহোস, ডি মারিয়া, বের্নাত)

নেইমার জ্বলে উঠলেই লাভ পিএসজির।
ছবি: এএফপি

- এই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল?

বায়ার্ন মিউনিখ :

১৫ - রবার্ট লেফানডফস্কি

৯ - সার্জ গেন্যাব্রি

৪ - টমাস মুলার

পিএসজি :

৫ - কিলিয়ান এমবাপ্পে

৫ - মাউরো ইকার্দি

৩ - নেইমার

- চোট সমস্যা?

পিএসজি : ইদ্রিসা গেয়ে, লেভিন কুরজাওয়া (অনিশ্চিত)

বায়ার্ন মিউনিখ : চোট নেই

- সম্ভাব্য একাদশ?

পিএসজি (৪-৩-৩) : কেয়লর নাভাস ; থিলো কেহরার, থিয়াগো সিলভা, প্রেসনেল কিমপেম্বে, হুয়ান বের্নাত ; অ্যান্ডার হেরেরা, মার্কিনহোস, মার্কো ভেরাত্তি ; অ্যানহেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে, নেইমার

বায়ার্ন মিউনিখ (৪-২-৩-১) : ম্যানুয়েল নয়্যার ; জোশুয়া কিমিখ, জেরোম বোয়াটেং, ডেভিড আলাবা, আলফোনসো ডেভিস ; থিয়াগো আলকানতারা, লিওন গোরেৎস্কা ; সার্জ গেন্যাব্রি, টমাস মুলার, ইভান পেরিসিচ ; রবার্ট লেফানডফস্কি