চ্যাম্পিয়নস লিগে ঘরের বাঘেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুতে নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ডটা দখলে নিয়েছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নের কীর্তিটা উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে টানা জয়ের। রাশিয়ার ক্লাব রোস্তভকে ৫-০ গোলে হারিয়ে ঘরের মাঠে টানা ১৩তম জয় পেয়েছিল জার্মান পরাশক্তিরা। টানা জয়ের সংখ্যা ১৬-তে উন্নীত করার পরই থেমেছে বায়ার্ন। গত বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় বাভারিয়ানরা হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয় বায়ার্নের কীর্তি ছোঁয়ার সুযোগ এনে দিয়েছে বার্সেলোনাকে। ২০১৪-১৫ মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়নস লিগে ন্যু ক্যাম্পে টানা ১৫টি ম্যাচ জিতেছে বার্সা। আগামী বুধবার জুভেন্টাসকে ঘরের মাঠে হারাতে পারলেই সংখ্যাটা ১৬ হয়ে যাবে। বার্সেলোনা কি পারবে?

.
.