কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ইতিহাস নতুন করে লিখতে হবে বার্সেলোনাকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের প্রথম লেগে ৪ গোলের ব্যবধানে হেরে কোনো দলই পরের রাউন্ডে উঠতে পারেনি। সর্বোচ্চ ৩ গোলের ব্যবধান ঘুচিয়েই পরের রাউন্ডে গেছে মাত্র একটি দল। ২০০৩-০৪ মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান সিরোতে এসি মিলানের কাছে ৪-১ গোলে হারে দেপোর্তিভো লা করুনিয়া। স্প্যানিশ ক্লাবটি দ্বিতীয় লেগে ঘরের মাঠে ইতালিয়ান পরাশক্তিকে হারিয়ে দেয় ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে সেমিফাইনালে উঠে যায় দেপোর্তিভো।
প্রথম লেগে হেরেও পরের রাউন্ডে ওঠা ক্লাব
ব্যবধান জয়ী দল পরাজিত দল ১ম লেগ ২য় লেগ মোট মৌসুম
৩ দেপোর্তিভো এসি মিলান ১-৪ ৪-০ ৫-৪ ২০০৩-০৪
২ বার্সেলোনা চেলসি ১-৩ ৫-১ ৬-৪ ১৯৯৯-০০
২ মোনাকো রিয়াল মাদ্রিদ ২-৪ ৩-১ ৫-৫* ২০০৩-০৪
২ চেলসি নাপোলি ১-৩ ৪-১ ৫-৪ ২০১১-১২
২ বার্সেলোনা এসি মিলান ০-২ ৪-০ ৪-২ ২০১২-১৩
২ ম্যান ইউনাইটেড অলিম্পিয়াকোস ০-২ ৩-০ ৩-২ ২০১৩-১৪
২ চেলসি পিএসজি ১-৩ ২-০ ৩-৩* ২০১৩-১৪
২ বায়ার্ন পোর্তো ১-৩ ৬-১ ৭-৪ ২০১৪-১৫
২ রিয়াল মাদ্রিদ ভলফ্সবুর্গ ০-২ ৩-০ ৩-২ ২০১৫-১৬
* অ্যাওয়ে গোলের হিসাবে জয়। ** এছাড়াও ১ গোলের ব্যবধান ঘুচিয়ে জয় আছে ২৭টি।