চ্যাম্পিয়নস লিগের চেনা মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান মহাদেশীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সফল দল এসি মিলান। তিনটি চ্যাম্পিয়নস লিগসহ সাতবার ইউরোপিয়ান কাপ জিতেছে ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে ইউরোপিয়ান কাপে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সেরা সাফল্য একবার কোয়ার্টার ফাইনাল খেলা। আর সেই অলিম্পিয়াকোসই কিনা এক দিক দিয়ে এবার পেছনে ফেলে দিল এসি মিলানকে। এবার ১৮তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে অলিম্পিয়াকোস। ১৯৯২-৯৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ চালু হওয়ার পর এসি মিলান মূল পর্বে খেলেছে ১৭ বার। চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ১৮ বা তার বেশি সুযোগ পাওয়া ক্লাবের সংখ্যা ৮। মূল পর্বে সবচেয়ে বেশি খেলেছে তিনটি ক্লাব—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পোর্তো। এই তিনটি ক্লাব এবার ২২তম বারের মতো খেলবে গ্রুপ পর্বে।

সবচেয়ে বেশি অংশগ্রহণ

২২ বার্সেলোনা (স্পেন)

       রিয়াল মাদ্রিদ (স্পেন)

       পোর্তো (পর্তুগাল)

২১  বায়ার্ন মিউনিখ (জার্মানি)

       ম্যান ইউনাইটেড (ইংল্যান্ড)

১৯  আর্সেনাল (ইংল্যান্ড)

১৮ জুভেন্টাস (ইতালি)

       অলিম্পিয়াকোস (গ্রিস)