চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলাকে কোচ বানালেই যেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল নিশ্চিত। এবার বায়ার্ন মিউনিখকে শেষ চারে উঠিয়েই যে সাতে সাত পেলেন আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া গার্দিওলা। ২০০৮-০৯ মৌসুমে প্রথম দায়িত্ব পেয়েই বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন, গার্দিওলার অধীনে পরের তিন মৌসুমেও কমপক্ষে সেমিফাইনাল খেলেছে বার্সেলোনা। মাঝে এক মৌসুম বিশ্রাম নিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর জার্মান ক্লাবটিকেও টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুললেন গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগে দলকে সবচেয়ে বেশি ৮ বার সেমিফাইনালে তুলেছেন হোসে মরিনহো। পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো পর্তুগিজ কোচ এ ছাড়া চেলসি ও রিয়াল মাদ্রিদকে তিনবার করে সেমিফাইনালে উঠিয়েছেন।
চ্যাম্পিয়নস লিগে কোচ হিসেবে সেমিফাইনাল
৮
হোসে মরিনহো
পোর্তো (১), চেলসি (৩), ইন্টার মিলান (১) ও রিয়াল মাদ্রিদ (৩)
৭
অ্যালেক্স ফার্গুসন
ম্যানচেস্টার ইউনাইটেড (৭)
কার্লো আনচেলত্তি
জুভেন্টাস (১), এসি মিলান (৪) ও রিয়াল মাদ্রিদ (২)
পেপ গার্দিওলা
বার্সেলোনা (৪) ও বায়ার্ন মিউনিখ (৩)