ছদ্মবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি দেখে চিনতে পারছেন, তাঁরা কারা? এমন সং সেজেছেন যে দুজন, চেনাই কঠিন। অথচ তাঁরা খুবই পরিচিত। চেলসির দুই ব্রাজিলিয়ান ফুটবলার ডেভিড লুইজ (ডানে) ও উইলিয়ান। তা এমন বিচিত্র চুল-দাঁড়ি নিয়ে ছবিটি তুলেছেন কখন? পরশু টটেনহামের সঙ্গে এফএ কাপের সেমিফাইনালের ঠিক আগে। ‘প্রস্তুতি’টা যে মন্দ হয়নি, সেটি তো ম্যাচের স্কোরলাইনেই স্পষ্ট, ৪-২ গোলে জিতেছে চেলসি। ইনস্টাগ্রাম।