প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট করে দেখলে চেনা মুশকিল। কালো হুডিতে মুখ অনেকটা ঢেকে আছে, চোখে বড় কালো চশমা। ‘আরে, এই লোকটা তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দেখতে’—প্রথম দেখায় অনেকে এমনটা ভাবতেই পারে। কিন্তু ওই সুন্দরীকে নিয়ে রোনালদো প্যারিসের ডিজনিল্যান্ডে কেন? এক দিন পরই তো চ্যাম্পিয়নস লিগের ম্যাচ! লোকটা রোনালদোই ছিলেন। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে মাদ্রিদ থেকে লিসবনে যাওয়ার পথে প্যারিসে যাত্রাবিরতিতে সঙ্গী হিসেবে পেলেন ওই নারীকে, নাম জর্জিয়া রদ্রিগেজ। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গেই সিআর-সেভেনের এখন হৃদয় বিনিময় চলছে। প্যারিসে দুজনের যেসব ছবি পাপারাজ্জিরা তুলেছেন, সেটাও তাই বলছে। রদ্রিগেজ কাজ করেন গুচ্চির মাদ্রিদ শাখায়। কিন্তু কীভাবে পরিচয়, সম্পর্কটা কতটা গভীর—সেসব এখনো রহস্যাবৃত।