প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স হয়ে গিয়েছে ৩৬। পরের ইউরো আসতে আসতে চল্লিশে পড়বেন। আগামী ইউরোতে রোনালদো যে থাকবেন না, সেটা একরকম নিশ্চিতই বলা চলে। সে হিসেবে গতকালই ছিল ইউরোর মঞ্চে প্রতিযোগিতাটির সফলতম খেলোয়াড়ের শেষ ম্যাচ। বেলজিয়াম ১-০ গোলে হারিয়েছে পর্তুগালকে, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রোনালদোরা।
ম্যাচের আগে অনুশীলনে রোনালদো। লক্ষ্য স্থির, চিন্তায় শুধু বেলজিয়ামকে হারানোর পরিকল্পনা। শুধু তাই নয়, আর একটি গোল হলে আলী দাইয়িকে ছাড়িয়ে এককভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হবেন, সে ব্যাপারটাও ছিল। রোনালদো কী পারবেন? ছবি : রয়টার্স
১ / ১০
মাঠে নামছেন রোনালদো। মাথায় দলকে পরের রাউন্ডে তোলার চাপ। কিন্তু রোনালদো তো এমন উপলক্ষ্যকেই বেছে নেন জ্বলে ওঠার জন্য, তাই না? ছবি : রয়টার্স
২ / ১০
ম্যাচের আগে বাকি খেলোয়াড়দের মতো রোনালদোও হাঁটু গেড়ে বসেছেন। ছবি : রয়টার্স
৩ / ১০
বেলজিয়ামের লেফট উইংব্যাক থরগান হ্যাজার্ড রোনালদোকে আটকে রাখতে পারছেন না যেন। রোনালদো কী ঘুণাক্ষরেও বুঝেছিলেন তখন, এই থরগান হ্যাজার্ডই একটু পর নিয়ে আসবেন বিদায়ের ফরমান? ছবি : রয়টার্স
৪ / ১০
টমাস ভারমায়েলেন (ছবিতে), টোবি অল্ডারভেইরেল্ড আর ইয়ান ভার্তোনের রক্ষণভাগকে বেশ বয়সীই বলা চলে। সেই রক্ষণভাগে এসেই বারবার মুখ থুবড়ে পড়ছিলেন রোনালদোরা। ছবি : রয়টার্স
৫ / ১০
গোলের পর। রোনালদোও হয়তো তখন আস্তে আস্তে বুঝতে পেরেছিলেন, আজ হয়তো সমস্যায় পড়তে হতে পারে। ছবি : রয়টার্স
৬ / ১০
রিয়াল মাদ্রিদের সাবেক 'নম্বর সাত' এর সঙ্গে বর্তমান 'নম্বর সাত' এর করমর্দন। রিয়াল ভক্তরা কী ছবিটা দেখে একটু আবেগী হয়ে যাবেন? ছবি : রয়টার্স
৭ / ১০
কিছুদিন আগে রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে লিগ শিরোপা জিতে নিয়েছে লুকাকুর ইন্টার মিলান। আন্তর্জাতিক মঞ্চেও শেষ হাসিটা হাসলেন লুকাকুই। ছবি : রয়টার্স
৮ / ১০
স্বপ্নটা ভেঙেই গেল। হতাশ রোনালদো অধিনায়কের আর্মব্যান্ডের ওপরেই ঝাড়লেন সব হতাশা, ক্ষোভ। ছবি : রয়টার্স
৯ / ১০
একদিকে বেলজিয়ানদের উল্লাস, আরেকদিকে রোনালদোর হতাশা। এক ছবি কত গল্পই না বলে দেয়! ছবি : রয়টার্স
১০ / ১০