ছবিতে ইতালির ইউরো জয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময় শেষেও নিষ্পত্তি হয়নি ম্যাচের। অতিরিক্ত সময় শেষেও তাই। শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারিত হলো জয়ী দল।

ওয়েম্বলিতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে নির্ধারিত সময়ে সমতায় ছিল ইতালি। অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্টত্বের মুকুট জিতে নেয় ইতালি। ঘরের মাঠে হৃদয় ভাঙে ইংল্যান্ডের।

ম্যাচের ২ মিনিটে লুক শ-র গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৬৭ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। টাইব্রেকারে ইংল্যান্ডের হয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হন বাকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও জ্যাডন সানচো।

ইতালির হয়ে বেলোত্তি ও জর্জিনহো গোল করতে ব্যর্থ হন। ওয়েম্বলিতে এই হারে স্বাগতিক সমর্থকদের 'ইটস কামিং হোম' গান আর পূর্ণতা পেল না। ইউরো শিরোপা 'হোমে' নয় রোমেই গেল। আসুন ছবিতে দেখে নেই ফাইনালের কিছু মুহূর্ত।

১ / ১০
ওয়েম্বলিতে গ্যালারির আসনে দর্শকেরা ধাতস্থে হয়ে ওঠার আগেই গোল! ম্যাচের ২ মিনিটের মাথায় গোল  করে ইংল্যান্ডকে এগিয়ে দেন লুক শ। গর্জে ওঠেন স্বাগতিক সমর্থকেরা।
ছবি: রয়টার্স
২ / ১০
প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি ইতালি। বিরতির পর ৬৭ মিনিটে সমতায় ফেরে তারা। ইংল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে গোল করেন ইতালি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। তাঁর উল্লাস।
ছবি: রয়টার্স
৩ / ১০
দুই অর্ধেই দুই দল গোলের আরও সুযোগ পেয়েছে। গোলের সুযোগ নষ্ট করায় মিলানে ইতালির এক সমর্থকের হতাশা প্রকাশ।
ছবি: রয়টার্স
৪ / ১০
স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েও হলো না! হতাশ এক ইংলিশ সমর্থক।
ছবি: রয়টার্স
৫ / ১০
টাইব্রেকারে লক্ষ্যভেদে ব্যর্থ হয়ে হতাশায় হাঁটু মুড়লেন ইংল্যান্ড তারকা মার্কাস  রাশফোর্ড।
ছবি: রয়টার্স
৬ / ১০
ইংল্যান্ডের জ্যাডন সানচোর শট রুখে দিচ্ছেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা।
ছবি: রয়টার্স
৭ / ১০
ইংল্যান্ডের বাকায়ো সাকার শটও রুখে দেন জিয়ানলুইজি দোন্নারুমা। টাইব্রেকারে দারুণ পারফরম্যান্স দেখান ইতালির এ গোলকিপার।
ছবি: রয়টার্স
৮ / ১০
টাইব্রেকারে ইতালির জয়ের পর উল্লসিত দলের কোচ রবার্তো মানচিনি। দারুণ এক অভিযানের মধুর সমাপ্তি।
ছবি: রয়টার্স
৯ / ১০
ফাইনালে হারের পর শিষ্যদের সঙ্গে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ছবি: রয়টার্স
১০ / ১০
ফাইনাল জয়ের পর ইতালির খেলোয়াড়দের শিরোপা নিয়ে উল্লাস।
ছবি: রয়টার্স