ছবিতে ইতালির রুদ্ধশ্বাস জয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ে ইতালি খেলোয়াড়দের আত্মনিবেদনের কথা কার না জানা! এই ম্যাচেও তার প্রমাণ রাখলেন ভেরাত্তি-জর্জিনিওরা। ছবি : রয়টার্স 

১ / ১৩

ম্যাচের আগে আলোচনার অন্যতম বিষয় ছিল মূল একাদশে ভেরাত্তি খেলবেন, না মানুয়েল লোকাতেল্লি? কোচ রবার্তো মানচিনি ভেরাত্তির অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন। ছবি : রয়টার্স

২ / ১৩

প্রথম থেকেই ইতালির রক্ষণভাগকে বেশ যন্ত্রণা দিচ্ছিলেন অস্ট্রিয়ার স্ট্রাইকার মার্ক আরনাউটোভিচ। এখানেও সেটাই দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স 

৩ / ১৩

ইতালির লেফটব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা যথারীতি এই ম্যাচেও খেলেছেন দুর্দান্ত। ছবি : রয়টার্স 

৪ / ১৩

গোল যেন করতেই পারছিলেন না চিরো ইম্মোবিলে। ডেভিড আলাবা একদম চোখে চোখে রেখেছিলেন এই স্ট্রাইকারকে। ছবি : রয়টার্স 

৫ / ১৩

অবশেষে খুলল গোলমুখ। ইতালি না, খুলেছিল অস্ট্রিয়াই। হেড করে গোল করে দলকে দ্বিতীয়ার্ধে এগিয়ে দিয়েছিলেন আরনাউটোভিচই। ছবি : রয়টার্স 

৬ / ১৩

কিন্তু কপাল খারাপ! আরনাউটোভিচের সেই গোলটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ছবি : রয়টার্স 

৭ / ১৩

কোচ রবার্তো মানচিনি হয়তো বুঝেছিলেন, মূল একাদশের দুই সৈনিক ইম্মোবিলেআর বেরার্দিকে দিয়ে হয়তো কাজ হবে না। নামাতে হবে বিকল্প খেলোয়াড়। ছবি : রয়টার্স

৮ / ১৩

সেই বিকল্প খেলোয়াড়েই হলো বাজিমাত। ফেদেরিকো কিয়েসা অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে এগিয়ে দিলেন দলকে।ছবি : রয়টার্স

৯ / ১৩

গোলের পর দুই কোচ রবার্তো মানচিনিআর জিয়ানলুকা ভিয়াল্লির উল্লাস। যারা ছিলেন খেলোয়াড়ি জীবনে সতীর্থও। ছবি : রয়টার্স 

১০ / ১৩

এবার আরেক বিকল্প খেলোয়াড়ের ঝলক। নিকোলো বারেল্লার জায়গায় মাঠে নামা আতালান্তার মিডফিল্ডার মাত্তেও পেসিনা ব্যবধান দ্বিগুণ করলেন। ছবি : রয়টার্স 

১১ / ১৩

শেষে অস্ট্রিয়ান স্ট্রাইকার সাশা কালায়জিচ কোচ করেও দলকে উদ্ধার করতে পারেননি। ছবি : রয়টার্স

১২ / ১৩

ম্যাচশেষে ইতালি খেলোয়াড়দের উল্লাস। ছবি : রয়টার্স

১৩ / ১৩