ছবিতে কমলা–সমুদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর শেষ ষোলোয় আজ বাংলাদেশ সময় রাত ১০টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। হাঙ্গেরির বুদাপেস্টে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবে দুই দল।

খুব স্বাভাবিকভাবেই এ ম্যাচে ফেবারিট নেদারল্যান্ডস। ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ‘অরেঞ্জ’ তকমায় খ্যাত দলটি। ইউরোপের অন্যতম শক্তিশালী এ দল ইউরোয় একবারই শিরোপা জিতেছে (১৯৮৮)।

এবার গ্রুপ পর্বে সব কটি ম্যাচ জিতে আশা বাড়িয়েছেন মেম্ফিস ডিপাই-ফ্রেঙ্কি ডি ইয়ংরা। ডাচ সমর্থকেরা আজ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগেই ভিড় জমান ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়াম ও পাশের ফ্যান জোন অঞ্চলে। আসুন ছবিতে দেখে নিই কিছু মুহূর্ত:

১ / ৭
ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের বাইরে দুই ডাচ সমর্থক। বয়স যা–ই হোক, ফুটবল ও জাতীয় দলের প্রতি ভালোবাসা এখনো সজীব। দুই বৃদ্ধার সাজপোশাকই সব বলে দিচ্ছে।
ছবি: রয়টার্স
২ / ৭
মুখে জাতীয় পতাকা এঁকে ম্যাচ শুরুর অপেক্ষায় এক ডাচ সমর্থক। গ্রিকদের শিরোস্ত্রাণের মতো তাঁর কমলা রঙের পরচুলা বলছে, কিসের প্রতীক্ষায় আছেন এই সমর্থক। ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের বাইরে।
ছবি: রয়টার্স
৩ / ৭
ওয়েসলি স্নেইডার যেন না থেকেও আছেন! ডাচদের সাবেক এ মিডফিল্ডারের ছবি হাতে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের ফ্যান জোনে কয়েকজন সমর্থক।
ছবি: রয়টার্স
৪ / ৭
ডাচ সমর্থকদের সমাগমে ফ্যান জোন যেন কমলা-সুমদ্র! ম্যাচের আগেই নেচে-গেয়ে উৎসবের আবহ তৈরি করেন তাঁরা।
ছবি: রয়টার্স
৫ / ৭
কমলা-সমুদ্রের আরেকটি ছবি। ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের ফ্যান জোনে।
ছবি: রয়টার্স
৬ / ৭
কমলা রঙের আবির ছড়াচ্ছেন এই সমর্থক। ফ্যান জোনের পথ ধরে তাঁরা হেঁটে যাচ্ছেন ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের পথে।
ছবি: রয়টার্স
৭ / ৭
ফুটবল মানেই উৎসব, উল্লাস আর জীবনের জয়গান। ডাচ সমর্থকদের এই হুল্লোড় নৃত্য দেখে কি তা–ই মনে হয়!
ছবি: রয়টার্স