প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত। এমন এক সমীকরণ নিয়ে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ইতালি। অবশ্য ইতালি যেমন দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আজকাল, তাতে দলটা না জিতলেই বরং আশ্চর্যের হত। সেটা হয়নি। সুইজারল্যান্ডকে হেসেখেলেই হারিয়েছে তাঁরা। ৩-০ গোলে পাওয়া জয়ে দুটি গোল করেছেন সাসসুয়োলোর মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি, একটি করেছেন লাৎসিওর স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। আর তাতেই নিশ্চিত হয়েছে এবারের ইউরোর প্রথম দল হিসেবে ইতালির শেষ ১৬-তে যাওয়া।
ম্যাচের আগে শেষ মূহুর্তে নিজেদের একটু ঝালিয়ে নেওয়া।আদর্শ নেতার মতো এখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন রক্ষণভাগের অতন্ত্র প্রহরী, জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। ছবি : রয়টার্স
১ / ১৫
জাতীয় সঙ্গীতের সময় সারিবদ্ধভাবে দাঁড়ানো।আর জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ইতালিয়ানদের আবেগের কথা কে না জানে! ছবি : রয়টার্স
২ / ১৫
ইতালি আক্রমণাত্মক খেলবে, প্রথম থেকেই জানত সুইজারল্যান্ড। তাই তারাও শুরুতে ইতালিকে চেপে ধরেছিল। ছবি : রয়টার্স
৩ / ১৫
খেলোয়াড়দের মতো ইতালিয়ান সমর্থকেরাও ছিলেন উৎকণ্ঠায়। রোমের রাস্তায় ভিড় জমে গিয়েছিল আজ। ছবি : রয়টার্স
৪ / ১৫
গোলের পর অধিনায়ক কিয়েল্লিনিকে ঘিরে উল্লাসরত ইতালিয়ানরা। যদিও গোলটা পরে বাতিল হয়। ছবি : রয়টার্স
৫ / ১৫
ঠিক এই কারণেই বাতিল হয় কিয়েল্লিনির গোলটা। গোল করারআগে হেড করতে গিয়ে ভুলবশত কিয়েল্লিনির হাতে লাগে বলটা। ফলাফল, গোল বাতিল! ছবি : রয়টার্স
৬ / ১৫
গোল বাতিলের পরেই দলকে আরও বড় চিন্তায় ফেলে দেন কিয়েল্লিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন। অধিনায়ক দলকে রেখে চলে যাচ্ছেন, ইতালিয়ানদের চোখেমুখে তখন দুশ্চিন্তার ছাপ। ছবি : রয়টার্স
৭ / ১৫
কিয়েল্লিনির পরিবর্তে মাঠে নেমেছেন লাৎসিওর সেন্টারব্যাক ফ্রান্সেসকো আসেরবি। কে জানে, বাকি টুর্নামেন্টের জন্য কিয়েল্লিনির জায়গা নিয়ে নিলেন কি না! ছবি : রয়টার্স
৮ / ১৫
কিন্তু দলকে বেশিক্ষণ চিন্তায় রাখেননি লোকাতেল্লি। সাসসুয়োলোর এই মিডফিল্ডারের গোলে ম্যাচে এগিয়ে যায় ইতালিয়ানরা। ছবি : রয়টার্স
৯ / ১৫
দ্বিতীয়ার্ধেও লোকাতেল্লি-ঝলক। এবার বক্সের বাইরে থেকে গোলার মতো এক শটে বাড়ালেন ব্যবধান। ছবি : রয়টার্স
১০ / ১৫
ইউরোর মতো আসরে এক ম্যাচে দুই গোল, লোকাত্তেলির উল্লাস তো বাঁধনহারা হবেই! ছবি : রয়টার্স
১১ / ১৫
এবার দৃশ্যপটে স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। ম্যাচের ৮৯ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দিলেন তিনি। ছবি : রয়টার্স
১২ / ১৫
জেরদান শাকিরি যেন বুঝছিলেনই না, কী করলে এই অদম্য ইতালিকে আটকানো যাবে! ছবি : রয়টার্স
১৩ / ১৫
কাজ শেষ, এখন লোকাতেল্লির অবসরের পালা। মাঠ থেকে উঠে যাচ্ছেন এই মিডফিল্ডার। সঙ্গে কোচের বাহবা তো আছেই! ছবি : রয়টার্স
১৪ / ১৫
পুরো তিন পয়েন্ট নিশ্চিত। দুই ম্যাচ ছয় গোল। এই ইতালিকে রুখবে কে! ছবি : রয়টার্স
১৫ / ১৫