ছবিতে ছবিতে ব্রাজিল–পেরু ম্যাচ

ব্রাজিলের জয়ের নায়ক নেইমার।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরুর মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল জিতেছে ৪-২ গোলে। নেইমার হ্যাটট্রিক করে গড়েছেন নতুন রেকর্ড। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের তালিকায় তাঁর সামনে কেবল কিংবদন্তি পেলেই। কাল তিনি নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৬৪-তে। পেছনে ফেলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী আরেক কিংবদন্তি রোনালদো নাজারিওকে। পেলের ৭৭ গোলের রেকর্ডটাও যে খুব বেশি দিন নেইমার রাখতে দেবেন না, সেটা তো বলাই যায়। ম্যাচে দুইবার পিছিয়ে পড়ায় ব্রাজিলের জয়টা তৃপ্তিরই। নেইমারের দুই গোল পোনাল্টি থেকে এলেও দলের চতুর্থ গোলটিতেই তিনি হ্যাটট্রিক পূরণ করেন। অন্য গোলটি করেছেন রিচার্লিসন, তাঁর অ্যাসিস্টেই। পেরুর দুই গোল আন্দ্রে কারিলো ও রেনাতো তাপিয়ার।
দুইবার পিছিয়ে পড়ে পেরুর বিপক্ষে জয়টা তৃপ্তিরই ব্রাজিলের জন্য।
ছবি: রয়টার্স
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু কখনোই জিততে পারেনি।
ছবি: রয়টার্স
নেইমার ছিলেন দুর্দান্ত।
ছবি: রয়টার্স
পেরুর রক্ষণকে সারাক্ষণ ব্যস্ত রেখেছিলেন নেইমার।
ছবি: রয়টার্স
হ্যাটট্রিক করেছেন, ড্রিবলিংয়ে ছিলেন দুর্দান্ত। গোলের সুযোগও তৈরি করেছেন প্রচুর।
ছবি: রয়টার্স
ম্যাচের শুরুতেই পেরু এগিয়ে গিয়েছিল আন্দ্রে কারিয়োর গোলে।
ছবি: রয়টার্স
নেইমারের সামনে এখন কেবল পেলে।
ছবি: রয়টার্স
নেইমারকে আটকাতে হিমশিম পেরুর রক্ষণ।
ছবি: রয়টার্স
দেশের হয়ে ৬৪ গোল এখন নেইমারের।
ছবি: রয়টার্স।
ম্যাচের শেষ দিকে দুই লাল কার্ডে নয় জনের দলে পরিণত হয়েছিল পেরু।
ছবি: রয়টার্স
ব্রাজিলের একটি গোল রিচার্লিসনের।
ছবি: রয়টার্স
রেনাতো তাপিয়া দ্বিতীয়বার এগিয়ে দিয়েছিলেন পেরুকে। ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স
ম্যাচের শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণ করলেন নেইমার।
ছবি: রয়টার্স