ছবিতে দেখুন নেইমারহীন ব্রাজিলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকায় আজকের ম্যাচে গোইয়ানিয়ায় ইকুয়েডর রুখে দিয়েছে স্বাগতিক ব্রাজিল। ১–১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এই ম্যাচে পাওয়া এক পয়েন্ট কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে ইকুয়েডরিয়ানদের। ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল নেইমারকে। ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেছেন রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক এদের মিলিতাও

ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল নেইমারকে। শুধু নেইমারই নন, স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস, কাসেমিরো, এভেরতন রিবেইরো - কেউই ছিলেন না মূল একাদশে। ম্যাচের আগে তাও অনুশীলন করতে ভোলেননি নেইমাররা। ছবি : রয়টার্স

১ / ৯

নেইমার-জেসুস যেহেতু ছিলেন না, মূল স্ট্রাইকার হিসেবে নামান হয়েছিল ফ্লামেঙ্গোর তারকা গ্যাব্রিয়েল বারবোসাকে। ঝলক দেখাতে পারেননি তিনি। ছবি : রয়টার্স

২ / ৯

ব্রাজিলের কোচ তিতের সামনে টানা ১১ ম্যাচ জেতার হাতছানি ছিল। সে লক্ষ্য পূরণ হয়নি। ছবি : রয়টার্স

৩ / ৯

সেন্টারব্যাক হিসেবে এদের মিলিতাও বিশ্রাম পাননি অবশ্য। আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থ হওয়ার দিনে এই মিলিতাওয়ের গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ৩৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ছবি : রয়টার্স

৪ / ৯

এদের মিলিতাওয়ের গোলের পর ব্রাজিলিয়ানদের উল্লাস। ছবি : রয়টার্স

৫ / ৯

নিয়মিত রাইটব্যাক দানিলোকে নামানো হয়নি এই ম্যাচে। খেলেছেন সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া এমারসন রয়্যাল। ছবি : রয়টার্স

৬ / ৯

উইঙ্গার এভেরতন সোয়ারেসকেও বোতলবন্দী করে রাখা হয়েছিল। পরে তাঁর জায়গাতে নামান হয় রিচার্লিসনকে। ছবি : রয়টার্স

৭ / ৯

৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এই গোলের কারণে পাওয়া এক পয়েন্ট কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে ইকুয়েডরিয়ানদের। ছবি : রয়টার্স

৮ / ৯

সতীর্থদের ড্র করা নেইমার দেখেছেন স্ট্যান্ডে বসে বসে। ছবি : রয়টার্স

৯ / ৯