ছবিতে দেখুন বার্সেলোনার ট্রফি মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১০ বছরে সপ্তম লা লিগা জয়! এর সঙ্গে টানা চতুর্থ কোপা ডেল রে ট্রফি! মাঝখানে চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলে থাকতে পারলে বার্সেলোনার সময়টা কিন্তু খারাপ যাচ্ছে না। নামটা বার্সেলোনা বলেই হয়তো সেভাবে চোখে পড়ছে না, কিন্তু ডাবল জেতাও তো কম কৃতিত্বের নয়। লিগ আর কাপের ঘরোয়া দুই ট্রফির দুটিই নিজেদের দখলে নেওয়ার উৎসবে কাল মেতেছিল স্পেনের ক্লাবটি।
২৫তম লা লিগা ও ৩০তম কোপা ডেল রে ট্রফি নিয়ে ছাদখোলা বাসে সারা বার্সেলোনা শহর ঘুরে বেড়িয়েছেন সবাই। বার্সেলোনার হয়ে আন্দ্রেস ইনিয়েস্তার সর্বশেষ ট্রফি মিছিলও ছিল। ফলে আনন্দের মধ্যেও ছিল আবেগ। ছবি: রয়টার্স, এএফপি ও খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম পেজের।










