ছবিতে বাফুফে নির্বাচন
রাজধানীর অভিজাত একটি হোটেলে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। ১৩৪ জন ভোটার আজ সন্ধ্যার মধ্যেই নির্ধারণ করবেন আগামী চার বছর দেশের ফুটবলের প্রশাসকদের ভাগ্য। সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গত দুবারের নির্বাচিত সভাপতি দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিন ও স্বতন্ত্র সাংসদ কামরুল আশরাফ খানের মধ্যে। সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সালাম মুর্শেদী। আজকের ভোটে নির্বাচিত হবে আরও চারজন সহসভাপতি পদ ও ১৫ সদস্যের। প্রথম আলোর বিশেষ আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখে নিন বাফুফে নির্বাচনের বিভিন্ন দৃশ্যপট...

হোটেল লবিতে দাঁড়িয়ে কাজী সালাউদ্দিনের তৎপরতা। ফোনে কারও সঙ্গে সেরে নিচ্ছেন গুরুত্বপূর্ণ কোনো আলাপ।

কাজী সালাউদ্দিনের শেষ মুহূর্তের গণসংযোগ।

হোটেল লবিতে সভাপতি পদের প্রার্থী কামরুল আশরাফ খান। সঙ্গে ‘ফুটবল বাঁচাও’ পরিষদের আহ্বায়ক মনজুর কাদের।

নির্বাচনী ময়দানে এক ফ্রেমে চার সাবেক তারকা—হাসানুজ্জামান বাবলু, খুরশীদ আলম বাবুল, ইমতিয়াজ সুলতান জনি ও রুম্মান বিন ওয়ালী সাব্বির।

নির্বাচনী পরিচয়পত্র সংগ্রহ করছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। সঙ্গে ইমতিয়াজ সুলতান জনি, রুম্মান বিন ওয়ালী সাব্বির ও বিজন বড়ুয়া।