ছবিতে মদরিচদের শেষ ষোলোয় ওঠার গল্প

ম্যাচ শেষে কোচিং স্টাফের সদস্যের সঙ্গে মদরিচের জয়ের উচ্ছ্বাস।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে সব হিসাব মিলিয়ে নিয়েছেন লুকা মদরিচ-ইভান পেরিসিচরা। স্কটল্যান্ডের বিপক্ষে দলকে ৩-১ গোলে জিতিয়ে উঠিয়েছেন এবারের ইউরোর শেষ ষোলোয়।

প্রথম দুই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন লুকা মদরিচ। ক্রোয়েশিয়ার প্লেমেকার ছিলেন নিজের ছায়া হয়ে। তবে দলের সবচেয়ে প্রয়ােজনে আজ স্কটল্যান্ডের বিপক্ষে জেগে উঠেছেন মদরিচ। নিজে একটি গোল করেছেন, আরেকটি গোল করিয়েছেন পেরিসিচকে দিয়ে।

মদরিচের অসাধারণ পারফরম্যান্সে গ্রুপের শেষ ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া ক্রোয়েশিয়ার সেই ম্যাচের গল্প দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।

ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোলটি করার পর লুকা মদরিচের উচ্ছ্বাস।
ছবি: রয়টার্স
ক্রোয়েশিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করার পর সতীর্থের অভিনন্দনে সিক্ত লুকা মদরিচ।
ছবি: রয়টার্স
ক্রোয়েশিয়াকে ১-০তে এগিয়ে দেওয়া গোলটি করা নিকোলা ভ্লাসিচকে (মাঝে) নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস।
ছবি: রয়টার্স
মাঠে যেতে হবে প্রিয় দলকে সমর্থন করতে। এর আগে তো একটু সেজে নিতে হয়! খেলা দেখতে মাঠে যাওয়ার আগে ক্রোয়েশিয়ার দুই সমর্থকের প্রস্তুতি।
ছবি: রয়টার্স
স্কটল্যান্ডকে সমতায় ফেরানো গোলের পর উচ্ছসিত ম্যাকগ্রেগরকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।
ছবি: রয়টার্স
ম্যাচ শেষে হতাশ স্কটল্যান্ডের খেলোয়াড়েরা।
ছবি: রয়টার্স
মাঠের বাইরে ফ্যানজোনে খেলা শেষে হতাশায় ডুব স্কটল্যান্ডের সমর্থকদের।
ছবি: রয়টার্স