ছবিতে ম্যান ইউনাইটেডের হয়ে রোনালদোর প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো’—এতটুকুই লেখা ছিল ইউনাইটেডের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে। এর বেশি কিছু যে আর লেখার দরকারই ছিল না। রোনালদোর কাছে স্পোর্তিং লিসবন, ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ—তিনটি ক্লাবই ঘরের মতো, কিন্তু ম্যান ইউনাইটেডেই তাঁর প্রথম তারকা হয়ে ওঠা বলে ইংলিশ ক্লাবটি সব সময়ই পর্তুগিজ অধিনায়কের কাছে বিশেষ কিছু। সে ঘরেই এবার ফিরে এসেছেন রোনালদো। ফেরার পর এই প্রথম ম্যান ইউনাইটেডের হয়ে অনুশীলন মাঠে নেমেছিলেন গতকাল। কেমন কাটল ঘরে ফেরার পর রোনালদোর প্রথম দিন?
১ / ৭
সেদিন আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে হলুদ কার্ড দেখেছেন, পর্তুগালের পরবর্তী ম্যাচে বাড়তি হলুদ কার্ড দেখার জন্য ছিলেন নিষিদ্ধ। যে কারণে পাততাড়ি চলে এসেছেন ক্লাবের মাঠে, অনুশীলন করতে। সেই অনুশীলনেই জাতীয় দলের হয়ে খেলতে না যাওয়া সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন রোনালদো। হুয়ান মাতা যেমন, স্পেনের হয়ে এখন আর ডাক পান না, তাই তিনিও ছিলেন অনুশীলনে
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড
২ / ৭
ক্লাবে এসেই রোনালদো পেয়েছেন স্বদেশি রাইটব্যাক দিওগো দালোতকে। নিজের দেশের সবচেয়ে বড় তারকার সঙ্গে জাতীয় দলে তো বটেই, এখন ক্লাবেও অনুশীলন করতে পারবেন দালোত। পর্তুগিজ এই রাইটব্যাক খুশি আর ধরছেই না যেন!
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড
৩ / ৭
একে তো প্রত্যাবর্তন, সেটাও ঘরের মাঠে। এ ম্যাচ নিয়ে আগ্রহের পারদ যে চড়া, সেটা তো বোঝাই যায়। রোনালদোও সমর্থকদের প্রত্যাশা মেটাতে বদ্ধপরিকর
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড
৪ / ৭
দালোত, ফ্রেদদের মতো খেলোয়াড়ই এখন রোনালদোর সতীর্থ
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড
৫ / ৭
বল পায়ে নিয়েই শুরু হয়ে গেল তাঁর কারিকুরি
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড
৬ / ৭
রোনালদোর বয়স ৩৬ হতে পারে, কিন্তু রোনালদো মানে তো এখনো মৌসুমে অন্তত ২৫-৩০ গোলের নিশ্চয়তা। তার চেয়েও বড় কথা রোনালদো মানে ড্রেসিংরুমে জয়ের উদগ্র বাসনা ছড়িয়ে দেওয়া, অনুশীলনে সবার আরও সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়া। ১৯ বছরের গ্রিনউডের সঙ্গে অনুশীলনে তাই একইরকম ক্ষিপ্র রোনালদো
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড
৭ / ৭
রোনালদোর ইউনাইটেডে ফেরায় কার লাভ হলো, কার ক্ষতি হলো, রোনালদো কেমন করবেন, রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কেমন করবে...কত বিশ্লেষণই না চলছে! এর মধ্যে রোনালদোর ৩৬ বছর বয়সটা অনেকের চোখে এই দলবদলে একটা বড় সমস্যা। ৩৬ বছর বয়স মানে তো ফুটবল ক্যারিয়ারের হিসেবে ‘বুড়ো’ই। ক্যারিয়ারের অস্তাচলে এসে রোনালদো ক্লাব বদলে কতটা কী করতে পারবেন, সে নিয়ে সংশয় আছে অনেকের। রোনালদো নিজেও কি সংশয়ে? দেখা যাক!
ছবি : ম্যানচেস্টার ইউনাইটেড