প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়ো গোলে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। এই জোড়া গোলে পর্তুগালের অধিনায়ক একটি রেকর্ড ছুঁয়ছেন, আরেকটি রেকর্ড শুধুই নিজের করে নিয়েছেন।
১০৯ গোল করে রোনালদো এখন আন্তর্জাতিক ফুটবলে ইরানের কিংবদন্তি আলী দাইয়ির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক। এ ছাড়া বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।
ছবিতে দেখে নেওয়া যাক রোনালদোর রেকর্ড গড়ার সেই দৃশ্য।