ছয় সপ্তাহ বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর আর সার্জিও আগুয়েরোর মাঠে নামা হবে না। চোটের কারণে আর্জেন্টাইন স্ট্রাইকারকে মাঠের বাইরে থাকতে হবে হয়তো আরও বেশ কিছুদিন। ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি পরশু জানিয়েছেন, ‘চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সে কীভাবে সুস্থ হয়ে ওঠে সেটির ওপরই নির্ভর করছে কত দিন বাইরে থাকতে হবে তাকে।’ গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে চোট পান আগুয়েরো। রয়টার্স।