প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর খেলায় একটা ব্যাপার প্রায়ই দেখা যায়—সতীর্থের কাছ থেকে বল না পেলে বিরক্তিটা মাঠেই দেখিয়ে ফেলেন। রিয়াল তারকার অতীত জানলে বলে ফেলতে পারেন—‘তা-ও ভালো, কেঁদে ফেলেন না!’ ছোটবেলায় নাকি এ রকম ঘটনায় রোনালদো নাকি মাঠেই কেঁদে ফেলতেন। তথ্যটা জানিয়েছেন রোনালদোরই ছেলেবেলার মাঠের সতীর্থ রিকার্ডো সান্তোস। মাদেইরার স্থানীয় দল আন্তোরিনিয়ায় খেলার সময় রোনালদোকে কাছ থেকে দেখেছেন সান্তোস। সেই দেখা থেকেই ‘ছিঁচকাঁদুনে’ বলছেন মাঠের কিশোর ফুটবলার রোনালদোকে, ‘সে ছিঁচকাঁদুনেই ছিল। কারণ এখন তার মধ্যে জয়ের যে দুর্নিবার আকাঙ্ক্ষা, সেটি তখনো ছিল। ছেলেবেলায় যখন সে হেরে যেত, অন্যরা তাকে বল পাস দিত না, সে কেঁদে ফেলত।’ রয়টার্স।