ছুটবে না রিয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যিই যদি লিওনেল মেসি বার্সেলোনা ছাড়েন, কোন ক্লাব হতে পারে তাঁর পরের ঠিকানা? সে যেই ক্লাবই হোক না কেন, সময়ের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ নয়! ক্লাবটির গোলরক্ষক ইকার ক্যাসিয়াস জানিয়ে দিলেন, ‘এই মুহূর্তে আমাদের যে দল আছে, তাদের নিয়েই ভালো করছি আমরা এবং বড় সব অর্জনের পথে রয়েছি।’ কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির দ্বন্দের খবর, ক্লাবটির ফুটবল পরিচালককে বরখাস্ত—সব মিলিয়ে যখন সবারই ধারণা একটা খারাপ সময় পার করছে বার্সা, তখন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির পাশেই দাঁড়াচ্ছেন ক্যাসিয়াস, ‘বার্সা কোনো সমস্যায় আছে বলে মনে করি না আমি।’ গোলডটকম।