ছুটি নিয়ে কাল আসছেন মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচে অধিনায়ক মামুনুল ইসলামকে পাচ্ছে বাংলাদেশ দল। জাতীয় দলের প্রয়োজনে তাঁকে কদিনের জন্য চেয়ে ইন্ডিয়ান সুপার লিগের দল (আইএসএল) অ্যাটলেটিকো ডি কলকাতাকে চিঠি দিয়েছিল বাফুফে। সেই চিঠির জবাবে ইতিবাচক উত্তরই এসেছে অ্যাটলেটিকোর কাছ থেকে। ২৪ অক্টোবর যশোর ও ২৭ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠেয় ম্যাচ দুটির জন্য মামুনুল ছুটি পেয়েছেন ২০-২৮ অক্টোবর পর্যন্ত। আগামীকাল ঢাকায় ফিরে পরশুই দলের সঙ্গে যশোর যাবেন।
আইএসএলে অ্যাটলেটিকো গতকাল পর্যন্ত দুটি ম্যাচ খেলে জিতেছে দুটিতেই, যদিও মাঠে নামা হয়নি মামুনুলের। তবে তাঁর আশা, খেলার সুযোগ পাবেন।