ছুটি বাড়িয়ে নিলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো শুরু হয়নি নতুন মৌসুম। নেই রাজ্যের ব্যস্ততাও। লিওনেল মেসি সময় কাটাচ্ছেন নিজের মতো করেই। ছুটি-ছাটা শেষে আর্জেন্টিনা অধিনায়কের ক্লাবে ফেরার কথা ছিল এ মাসের শেষ দিকেই। কিন্তু সেটি বোধ হয় হচ্ছে না। ছুটি বাড়িয়ে নিয়েছেন মেসি। ১ আগস্টের আগে ফুটবলে ফিরছেন না বার্সেলোনা ফরোয়ার্ড। মেসির দেখাদেখি ছুটি বাড়িয়েছেন তাঁর বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাচেরানো, ক্লদিও ব্রাভো, জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তাও। ছুটি তাঁরা বাড়াতেই পারেন। কিন্তু সমস্যাটা হয়েছে অন্যখানে। প্রাক্‌-মৌসুমে ডাবলিনে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে ৩০ জুলাই সেল্টিকের মুখোমুখি হওয়ার কথা বার্সার। তারকাদের অনুপস্থিতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আয়োজকদের। আইবিএম।