ছুটির ফাঁকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরুদণ্ডের চোট এখনো সারেনি। ব্রাজিল থেকে স্পেনে ফিরলেও কবে মাঠে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ছুটিটা মন্দ কাটছে না নেইমারের। বান্ধবী ব্রুনা মারকুইজিনকে নিয়ে স্পেনের ফরমেনতেরা দ্বীপে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কখনো সৈকতে বিশ্রাম নিচ্ছেন আয়েশ করে, কখনো বেরিয়ে পড়ছেন নৌকাভ্রমণে। ধারণা করা হচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে হয়তো বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন নেইমার l ডেইলি মেইল