ছেলের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত কিছু ভেবেই তো একজন ফুটবলার দল বদলান। কেউ বেশি বেতনের জন্য, কেউ বেশি ম্যাচ খেলার জন্য। কাউকে কোচই আর রাখতে চান না, কেউ হয়তো নতুন চ্যালেঞ্জ খোঁজেন। হেসুস নাভাসের ক্ষেত্রে কারণটা একটু ব্যতিক্রম বোধ হয়। ম্যানচেস্টার সিটির সঙ্গে স্প্যানিশ মিডফিল্ডারের বর্তমান চুক্তিটা শেষ হয়ে যাবে আগামী জুনে। কোচ পেপ গার্দিওলা মনে হয় না তাঁকে রাখতে চাইছেন। আবার নাভাসও সম্ভবত সিটি ছাড়তেই আগ্রহী। কেন? ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, নাভাস তাঁর পাঁচ বছর বয়সী ছেলেকে ভর্তি করিয়েছেন স্পেনের সেভিয়ার একটি স্কুলে। আর এতটুকু ছেলেকে ছেড়ে কি কোনো বাবা দূরে থাকতে পারেন! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিন। নাভাসের আগামী গন্তব্য সম্পর্কে আভাস পেয়ে যাবেন। এএস।