ছোট ক্লাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু টাকা আর উয়েফার আর্থিক সংগতির নীতি যদি বাধা না হতো, এ মুহূর্তে ইউরোপের প্রায় সব ক্লাবেরই পছন্দের তালিকায় ওপরের দিকে থাকত আঁতোয়ান গ্রিজমানের নাম। এমনই চাহিদা অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের। মৌসুমে এখনো মাস তিনেক বাকি, তবে এখনই পরের মৌসুমে গ্রিজমান কোথায় যেতে পারেন, তা নিয়ে হচ্ছে আলোচনা। সম্ভাব্য গন্তব্যে র তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের নামই বেশি জোরে শোনা যায়, পাশাপাশি আছে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজির নামও। তবে অ্যাটলেটিকো সভাপতি এনরিকে সেরেজো এসব পাত্তাই দিচ্ছেন না। সেটা এ রকম, ২০২১ সাল পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তিবদ্ধ গ্রিজমানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতেই কৌতুক করলেন, কোথায় যাবে? ম্যানচেস্টার ইউনাইটেড? ওটা তো ছোট ক্লাব! স্কাই স্পোর্টস।