ছয় বছর পর বাফুফের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সর্বশেষ অ্যাওয়ার্ড নাইট হয়েছিল ২০০৯ সালে। ছয় বছর পর আবারও এই অনুষ্ঠান করতে যাচ্ছে বাফুফে। ২৩ মে জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত পাঁচ মৌসুমের পেশাদার লিগ চ্যাম্পিয়নদের ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে ফুটবলসংশ্লিষ্ট সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে বাফুফে। আমন্ত্রণ জানানো হবে জাতীয় দলের ফুটবলার ছাড়াও সাবেক ফুটবলার, ক্লাব কর্মকর্তা, সংগঠক ও স্পনসর প্রতিষ্ঠানের সবাইকে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।